মালদা

৯ দফা দাবি নিয়ে অঞ্চলের প্রধানকে গনডেপুটেশন প্রদান বিজেপি কর্মীদের

৯ দফা দাবি নিয়ে পুরাতন মালদার তৃণমূল পরিচালিত ভাবুক অঞ্চলের প্রধানকে গনডেপুটেশন প্রদান বিজেপি কর্মীদের। বৃহস্পতিবার বিকেলে এই কর্মসূচী করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিনের এই ডেপুটেশন কর্মসূচীতে নেতৃত্ব দেন বিজেপি নেতা গোপাল সাহা। তাদের মুল দাবি ছিল শৌচালয়ের জন্য ৯০০ টাকা করে জনতার কাছ থেকে অঞ্চলের যারা টাকা নিয়েছে তা জনতাকে ফেরত দিতে হবে। ইন্দিরা বাসের ঘড়ের নামে টাকা তলা বন্ধ করতে হবে, গ্রামে গ্রামে পানীয় জল ও রাস্তার কাজ করতে হবে। এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া সহ মোট নয় দফা দাবি নিয়ে তারা এদিন গনডেপুটেশন দেন। এই গনডেপুটেশন কর্মসূচী কে কেন্দ্র করে প্রচুর পুলিশ মতায়ন করা হয় এদিন অঞ্চল চত্বরে।         
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/npBSdZqShiE